
দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দামে স্বস্তি এলো। সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমিয়েছে। নতুন নির্ধারিত মূল্য রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নতুন মূল্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে—
অকটেন প্রতি লিটার: ১২০ টাকা
পেট্রোল প্রতি লিটার: ১১৬ টাকা
কেরোসিন প্রতি লিটার: ১১২ টাকা
ডিজেল প্রতি লিটার: ১০০ টাকা
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকার সংশোধিত স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলা অনুসরণ করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
সরকার বলছে, ভোক্তাদের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এই সমন্বয় করা হয়েছে।
দেশ বাংলা অনলাইন 



















