ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লাল সবুজের রঙে সেজেছে আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলায় লাল-সবুজের রঙে সেজেছে ৭০টি বিদ্যালয় ভবন। দৃষ্টিনন্দন বিদ্যালয়গুলো এখন হয়ে উঠেছে একেকটি লাল সবুজের বাংলাদেশ।

এরই মধ্যে আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনকে জাতীয় পতাকার রঙ আর রূপে সজ্জিত করা হয়েছে।

শিশুদের বিদ্যালয়গামী করা, ঝরে পড়া রোধ, জাতীয় পতাকা ও সংগীতের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে জাতীয় পতাকার লাল-সবুজ রঙ আর বৈচিত্র্যে সেজেছে উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন।
পেশাদার শিল্পীদের দিয়ে ভবনগুলো অঙ্কন করায় একেকটি স্কুল দেখলেই মনে হয় যেন, একেকটি লাল-সবুজের বাংলাদেশ।
একইভাবে বেশ কিছু বিদ্যালয়ের ভেতরের দেয়ালও মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্রে সাজানো হয়েছে।

জানা যায়, আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির একান্ত আস্হাভাজন ব্যক্তিত্ব, আমিরাবাদের কৃতি সন্তান, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ।

তিনি আমিরাবাদ সরকারী বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এই বিদ্যালয়ে ৫৩৫ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ে প্রতি বছর পিএসসি পরীক্ষায় শত ভাগ পাস করে আসছে এবং বিদ্যালয়ের প্রতি বছরেই ৭জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। বিদ্যালয়ের স্বল্প সংখ্যাক কক্ষের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের আরো কয়েক কক্ষ থাকলে শিক্ষার্থীদের পাঠদানে আরো অনেক সুবিধা হতো বলে মনে করছেন শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের সভাপতি মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজের সুদক্ষ নেতৃত্বে এখন আলোক সজ্জায় সজ্জিত হয়েছে।

আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শাহাব উদ্দিন জানান, এ কার্যক্রমের ফলে ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতির হার বাড়ছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও মুগ্ধ করেছে রঙের ছোঁয়ায় রাঙানো বিদ্যালয়।

আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, সমাজসেবক ও শিক্ষানুরাগী মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ বলেন,
আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার এবং শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাখাতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

তিনি আরো বলেন, লাল সবুজের রঙে সজ্জিত এটি একটি মডেল। এখন আর কাউকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুঁজতে হবে না। লাল-সবুজ পতাকায় মোড়ানো ভবন মানেই এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এমন রূপে সাজানোর ফলে বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়া শিশু সহজে জাতীয় পতাকার রঙ জানতে পারবে। লাল-সবুজ রঙয়ের বিশেষত্ব সম্পর্কে অবগত হয়ে শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাবে শিশুরা।
এর সাফল্য হিসেবে ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে লক্ষণীয় হয়ে উঠেছে শিক্ষার্থী উপস্থিতি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লাল সবুজের রঙে সেজেছে আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত: ০১:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯