
দেশবাংলা ডেস্কঃ
কোন উপসর্গ ছাড়াই লামা উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা করোনা পজেটিভ আসে।
তিনি গত ১৩ মে বুধবার নমুনা পরীক্ষা করালে শনিবার ১৬ মে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তবে তার শরীরে করোনার কোনও উপসর্গ নেই বলে জানা গেছে।
জানা যায়, লামা হাসপাতালে তার নিজস্ব কোয়ার্টার আইসোলেশন সেন্টার করে তিনি সেখানে অবস্থান করছেন। কোয়ার্টারে তিনি একাই থাকেন। গত ২৪ মার্চ লামা উপজেলা লকডাউন ঘোষণা পর থেকে তিনি লামা হাসপাতালে অবস্থান করছেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার শরীরে করোনার কোনও উপসর্গ নেই।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















