
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি লম্বাশিয়ায়
অভিযান চালিয়েছে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও বনবিভাগ। এ সময় লম্বাশিয়ায় সংরক্ষিত বনের জায়গায় ১০টি পানের বরজ আংশিক ধ্বংস করে দেওয়া হয় এবং বিবিধ অপরাধে দুজন দোকানদানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(৬মে) দিনব্যাপি এই অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
অভিযানকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারি বন সংরক্ষক দেলোয়ার হোসেন, চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আবীর হাসান, বারবাকিয়া বনরেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন, সাতগড় বিট কর্মকর্তা মহসিন আলী ইমরানসহ বারবাকিয়া ও চুনতি রেঞ্জের কর্মকর্তা,সাতগড় ও ডলুবিটের স্টাফরা, বাংলাদেশ সেনাবাহিনীর টিম ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি এলাকায় বনবিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে ১০টি পানের বরজ আংশিক ধ্বংস করে দেওয়া হয়।বরজের মালিকদের বরজ সরানোর জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়।লম্বাশিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে পাহাড় কাটায় জড়িতদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালালে অভিযানের বিষয়ে টের পেয়ে গ্রেপ্তার এড়াতে তারা পালিয়ে যায়।এছাড়াও চুনতির মুন্সেফ বাজারে দুইজন দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।সরকারি সম্পদ রক্ষায় জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















