
রায়হান সিকদারঃ
যুক্তরাজ্যের লন্ডন লিংকনস ইন বিশ্ববিদ্যালয় হতে আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টারি সনদ গ্রহণ করেছেন লোহাগাড়ার ছেলে মোঃ সাইদুল ইমরান।
গত ২৪জুলাই তিনি ব্যারিস্টারি সনদ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
ব্যারিস্টার সাইদুল ইমরান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের ভবানীপুর এলাকার বাসিন্দা, হাসেম পার্ক, হাসেম টাওয়ারের স্বত্বাধিকারী, প্রবাসী আলহাজ্ব আবুল হাসেম ও গৃহিনী দিলু আরা বেগমের পুত্র।
মেধাবী ছাত্র সাইদুল ইমরান ঢাকা ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসিতে কৃতিত্বের সঙ্গে ফলাফল অর্জন করেছেন। পরবর্তীতে এলএলবি সম্পন্ন করার পর যুক্তরাজ্যের লন্ডন লিংকনস ইন বিশ্ববিদ্যালয় হতে ব্যারিস্টার ডিগ্রী অর্জন করতে সক্ষম হন।
গর্বিত সন্তান ব্যারিস্টার মোঃ সাইদুল ইমরান বলেন, ছোটকাল থেকে আমাকে নিয়ে আমার মা বাবার অনেক স্বপ্ন ছিল, আমাকে ব্যারিস্টারি বানাবে। আমি সবসময় মনোযোগ দিয়ে পড়াশুনা করতাম। আমার বাবা মা আমাকে সবসময় অনুপ্রেরণা দিতেন, সাহস দিতেন। আমার মা বাবার দোআ নিয়ে আমি এতটুকু আসতে পেরেছি। আমি লোহাগাড়াবাসীসহ পুরো দেশবাসির কাছে দোআ কামনা করছি।
ব্যারিস্টার মোঃ সাইদুল ইমরানের গর্বিত পিতা আলহাজ্ব আবুল হাসেম বলেন, আমার অনেকদিনের স্বপ্ন ছেলেকে ব্যারিস্টারি বানাবো।আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে।আমার ছেলে সাইদুল ব্যারিস্টারি সনদ লাভ করেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার ছেলের জন্য সবার কাছে দোআ কামনা করছি।
উল্লেখ্য, গেল বছরের ২০২৪সালের ৭মার্চ যুক্তরাজ্যের লন্ডন লিংকনস ইন বিশ্ববিদ্যালয় হতে ব্যারিষ্টার ডিগ্রী অর্জন করেছিলেন। লোহাগাড়াবাসীকে সম্মানিত করেছেন।
আগামী ১৮আগস্ট তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার মোঃ সাইদুল ইমরানের গর্বিত পিতা আলহাজ্ব আবুল হাসেম।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















