শহীদুল ইসলাম বাবর/ রায়হান সিকদার, চুনতী মাহফিল থেকে
হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ বলেছেন, রাসুল (স:) জীবনাদর্শই হচ্ছে উত্তমজীবন ব্যাবস্থা। তাই আমাদের সকলকে রাসুলের আদর্শ অনুসরণ অনুকরণ করতে হবে। তিনি ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে লোহাগাড়া উপজেলার চুনতীর ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.)মাহফিলের সমাপনী দিবসে তকরির পেশকালে এ কথা বলেন। সালাতুল মাগরিবের পর পবিত্র কালামেপাক থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত, নাতে রাসুল (সঃ) এর পরিবেশনের পর তাকরির পেশ করের ড. আহসান সাইয়েদ। এর পর তকরির শুরু করেন বায়তুশ শরফের পীর বাহরুল উলুম শাহ মাওলানা কুতুব উদ্দিন, এর পর তাকরির পেশ করেন মুফতি সাখাওয়াত হোসেন,
ইতিমধ্যে কানায় কানায় পূর্ণহয়েছে ১৩ একর জমি বিশিষ্ট সীরত ময়দান। চুনতীহাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নেজামী ও মুহাদ্দিস মাওলানা ফারুক হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলের সমাপনী দিবসের সমাপনী দিবসের পৃথক ৪টিঅধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী, সিতাকুন্ডকামিল মাদ্রাসার শায়খুল হাদিস আলহাজ মাওলানা হোছাইন আহমদ ওরসুলাবাদ ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা আবু নাঈম ছিদ্দিক।
সারারাত ব্যাপী ইসলামিক চিন্তাবিদ গনের আলোচনার পর ফজরের নামাজের আগে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















