ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় অর্থে বিএনপির বিরুদ্ধে কুৎসিত সাইবার যুদ্ধ শুরু করেছে: রিজভী

স্টাফ রিপোর্টার |

সরকার রাষ্ট্রীয় অর্থে বিএনপির বিরুদ্ধে কুৎসিত সাইবার যুদ্ধ শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বর্তমান গণবিচ্ছিন্ন অবৈধ সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয় অর্থে বিএনপির বিরুদ্ধে কুৎসিত সাইবার যুদ্ধ শুরু করেছে। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বাধাদান এবং বিএনপি ও দেশের মানুষের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারে লিপ্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের ভয়ংকর প্রোপাগান্ডায় সয়লাব। ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদিতে ছড়িয়ে দিচ্ছে বিদ্বেষমূলক নানা সুপার ইমপোজ করা ছবি, টেম্পারড নকল অডিও-ভিডিও। মুলত: এইসব নির্জলা মিথ্যাচার, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অশ্লীল রুচিহীন প্রোপাগান্ডা চালিয়ে তাদের দশ বছরের গুম-খুন- অত্যাচার-নিপীড়ন-জেল-জুলুম-সর্বগ্রাসী লুটপাট ও দু:শাসন থেকে সরকার ভোটারদের দৃষ্টি অন্যদিকে সরাতে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, আওয়ামী লীগ এই ধরনের গর্হিত অপকর্মে অর্ধশতাধিক অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ ব্যবহার করছে।

বিজ্ঞাপন দিচ্ছে। নামে-বেনামে ভুয়া আইডির ফেসবুকে প্রতিদিন হাজার হাজার ডলার ব্যয় করে প্রমোশন দিয়ে বুস্ট করছে। আওয়ামী লীগের এইসব প্রোপাগান্ডা অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপের মধ্যে রয়েছে, বাংলা ইনসাইডার, বাংলা নিউজ পোস্ট, আমাদের রাজনীতি, চিরায়ত বাংলাদেশ, নিউজ ফর অল, ছবির মত দেশ, বাংলাদেশী ভাইরাল ভিডিও, চ্য়োরম্যান সাব, গেরিলা ৭১, শোন হে বাঙালী, সাইবার ফোর্স ৭১, রক্ত ঋণ একাত্তর, বঙ্গবন্ধু সাইবার ফোর্স, বঙ্গবন্ধু জিজিটাল ব্রিগ্রেড, আওয়ামী সাইবার ব্রিগেড, আম জনতা, ভোরের পাতা, গুজবে কান দিবেন না, মোহাম্মদ এ আরাফাত প্রভৃতি। প্রধানমন্ত্রীর অত্যন্ত আপনজনদের নামেও সাইবার ওয়েবসাইট খুলে অবান্তর, কাল্পনিক, উদ্ভট অপপ্রচার চালাতে হিসেববিহীন অর্থ ব্যয় করছে আওয়ামী লীগ।

রিজভী বলেন, বিএনপির নেতাদের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রোপাগান্ডার কেন্দ্রীয় প্রতিষ্ঠান হলো আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি অফিসে স্থাপিত-‘সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন-সিআরআই’। যার চেয়ারম্যান এবং হেড অফ স্ট্রাটেজি অ্যান্ড প্রোগ্রামার ট্রাষ্টি প্রধানমন্ত্রীর আপনজনরা। আপনারা জানেন, ১৩ই সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ ও মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার্স কল্যাণ সমিতি’র এক যৌথ আলোচনা সভয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম তাদের নেতাকর্মীদেরকে ফেসবুকে ভুয়া আইডি খুলে সাইবার যুদ্ধে নামার পরামর্শ দেন। তিনি বলেন, আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংঘাতিক লড়ায়ই হবে। আগামী লড়ায়ে শুধু প্রতিহত করা নয়, স্বাধীনতাবিরোধী শক্তিকে ধ্বংস করতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘নামে-বেনামে’ ভুয়া আইডি খুলুন। আপনাদের নাতি-নাতনিদের নামে-বেনামে একটার জায়গায় ১০টা কেন, প্রয়োজনে একশটা ফেসবুক আইডি খুলতে বলুন। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা বেশুমার ফেক আইডি খুলে বিএনপি, দেশের জনগণের প্রিয় নেত্রী খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে সংঘবদ্ধ মিথ্যাচার চালাচ্ছে। তারও কয়েক মাস আগে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সঙ্গে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ঢাকা মহানগর কমিটির শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকে মাঠ দখল বিষয়ে অনলাইনে প্রচারণার নানা কৌশল নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনলাইনে বিএনপির বিরুদ্ধে প্রচারনার সমন্বয়ের দায়িত্ব দেন দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল ৃএবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুরকে।
রিজভী বলেন, শুধু জনপ্রিয় দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সম্পুর্ন মিথ্যা ও নোংরা-অশ্রাব্য -কুৎসা অপপ্রচারের জন্য কথিত সাংবাদিক সৈয়দ বোরহান কবির চটি টাইপের অনলাইন পোর্টাল ‘বাংলা ইনসাইডার’ ও ভিডিও চ্যানেল ‘বাংলা নিউজ পোস্ট’ চালাচ্ছে। তার সঙ্গে রয়েছে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ. আরাফাত নামের জনৈক আওয়ামীপন্থী কথিত বুুদ্ধিজীবী। আছে ছাত্রলীগের সাবেক ও বর্তমানের কয়েকজন চিহ্নিত নেতা। তারা প্রতিদিন মনগড়া আজগুবি সব নিউজ-ভিডিও রচনা করছে। তথ্য সন্ত্রাস চালাচ্ছে, যেটা পুরোটাই ঈর্ষা-প্রতিহিংসায় ভরা। মিথ্যার বেসাতি। ধানমন্ডিতে আলিশান ভবনে বোরহান কবির ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের নামে প্রতিষ্ঠান খুলে সেখানে বসে এই প্রোপাগান্ডা তৈরী করে সামাজিক গণমাধ্যমগুলোকে দূষিত করছে। ’বাংলা নিউজ পোস্টে’ টেকনোলজী ব্যবহার করে বানানো মিথ্যা কুরুচিপুর্ণ ভিডিওগুলো প্রতিদিন বিজ্ঞাপন আকারে ফেসবুক ও ইউটিউবে ছড়াচ্ছে।
তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে সংঘবদ্ধ এবং বহুমাত্রিক ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছে সবখানে। তাঁর প্রধান প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানো হয়েছে তথ্যসন্ত্রাসকে। ভূতুড়ে অশরীরি আত্মারা যেমন দিনের আলো সহ্য করতে পারেনা, রাতের ঘুটঘুটে আঁধারেই তাদের বিচরণ, তেমনই তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বিচক্ষণতায় ঠিকরে পড়া ব্যক্তিত্বের মহিমা সহ্য করতে না পেরে অপপ্রচার-প্রপাগান্ডাকে বেছে নিয়েছে তারা। দেশপ্রেমিক মানুষের প্রিয় ঠিকানা বিএনপিকে দৃঢ় গণতান্ত্রিক ভিত্তিমূলে দাঁড় করানোর প্রত্যয়ে রাজনীতির মাঠে আবির

এসময় তিনি সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের তথ্য তুলে ধরে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

সংবাদ ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন প্রমুখ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রীয় অর্থে বিএনপির বিরুদ্ধে কুৎসিত সাইবার যুদ্ধ শুরু করেছে: রিজভী

প্রকাশিত: ০৩:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮