ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা পুলিন কান্তি দে`র শেষকৃত্য সম্পন্ন

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন কলাউজান ইউনিয়ের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা পুলিন কান্তি দে (৭৫) এর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন করেছেন লোহাগাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে বার্ধক্যজনিত রোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এসময় চট্টগ্রাম জেলা পুলিশ ও লোহাগাড়া থানা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁর কফিনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সাইফুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রবিউল ইসলাম খাঁন, কলাউজান ইউপি প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলমসহ লোহাগাড়া মুক্তিযোদ্ধারা।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিন কান্তি দে’র মত বীর মুক্তিযোদ্ধাকে হারিয়ে আমরা শোকাহত ও বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

স্বজনরা জানান, বীর মুক্তিযোদ্ধা পুলিন কান্তি দে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা পুলিন কান্তি দে`র শেষকৃত্য সম্পন্ন

প্রকাশিত: ১০:২০:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫