ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামুর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জাম উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৫ জানুয়ারি) সকালে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকার গহীন পাহাড়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র রামুর ঈদগড় এলাকার দুর্গম পাহাড়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা স্থাপন করেছে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়।
তিনি বলেন, অভিযানের একপর্যায়ে পাহাড়ের আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় গড়ে তোলা একটি সন্দেহজনক ঝুপড়ি ঘর ঘিরে ফেলে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন সন্দেহভাজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
পরে ওই ঝুপড়ি ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ ২টি রাইফেলের গুলি, ৪টি গুলির খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল, ২টি বন্দুক তৈরির যোগান, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটাল, ৫টি আড়িব্লেড, ১টি আড়িব্লেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ৭টি ছোট-বড় রেথ, ১টি শান দেওয়ার মেশিন এবং ১টি বানান নালীসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
জেলা পুলিশের মুখপাত্র আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র কারখানার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় রামু থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

রামুর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জাম উদ্ধার

প্রকাশিত: ১০:০০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬