ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাতেই বিএনপির ভারমুক্ত হচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস মিলেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার রাতেই আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ উপলক্ষে শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এটি নিয়মিত শিডিউলের বৈঠক নয় এবং আনুষ্ঠানিকভাবে কোনো এজেন্ডাও ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিকভাবে বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দলীয় সূত্র জানায়, এই বৈঠকেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার ঘোষণা আসতে পারে। এর আগে গত সোমবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল।
এরই মধ্যে বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ৪ জানুয়ারি সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “দু-এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে।”
প্রসঙ্গত, সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় চার দশক বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ১০ মে থেকে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি দলটির সর্বোচ্চ পদে ছিলেন। তাঁর মৃত্যুতে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে।
২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তারেক রহমান। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে সেই দায়িত্ব গ্রহণ করেন।
দলীয় গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারায় উল্লেখ রয়েছে—চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি ওই পদে বহাল থাকবেন।
তবে এতদিন আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আজকের বৈঠকের মধ্য দিয়ে তারেক রহমানের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণের বিষয়টি চূড়ান্ত রূপ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

রাতেই বিএনপির ভারমুক্ত হচ্ছেন তারেক রহমান

প্রকাশিত: ০৫:১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬