
রাজধানীর ব্যস্ত এলাকা গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে আটতলা ভবনটির ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা ভবনের ভেতরে কেউ আটকে পড়েছেন কি না, সে সম্পর্কেও এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
দেশ বাংলা অনলাইন 



















