ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যেকোনো মূল্যে দেশে নির্বাচন নিশ্চিত করতে হবে: তারেক রহমান

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ অবাধ ও সুষ্ঠু নির্বাচন—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশে এখনো গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সব ষড়যন্ত্রের অবসান ঘটানো সম্ভব। আর সে জন্য নির্বাচন অপরিহার্য।

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার নিন্দা জানান। গুলিবিদ্ধ অবস্থায় তাঁর চিকিৎসাধীন থাকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই হামলার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কি না—তা খতিয়ে দেখা জরুরি।

এ প্রসঙ্গে তিনি চট্টগ্রামে বিএনপির এক কর্মীর ওপর সাম্প্রতিক হামলার কথাও তুলে ধরেন এবং বলেন, ধারাবাহিক এসব ঘটনায় কেউ হয়তো রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।

অতীতের শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ যেভাবে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছে, বিএনপি সেই পথে হাঁটবে না। বরং জনগণের কল্যাণ নিশ্চিত করতে শাসনব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনার অঙ্গীকার করেন তিনি। ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে ইনশাআল্লাহ এসব পরিকল্পনা বাস্তবে রূপ পাবে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে হবে। ঘরে বসে থাকলে চলবে না; মানুষের পাশে গিয়ে তাদের কথা শুনতে হবে এবং আস্থা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব এখন দলের পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়া। শুধু দোরগোড়ায় গিয়ে কথা বললেই দায়িত্ব শেষ নয়, বরং পরিকল্পনাগুলোর বাস্তবায়ন নিশ্চিত করাই হবে প্রকৃত রাজনৈতিক দায়িত্ব।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

যেকোনো মূল্যে দেশে নির্বাচন নিশ্চিত করতে হবে: তারেক রহমান

প্রকাশিত: ০৯:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫