ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুবসমাজকেই আগামী বাংলাদেশের নেতৃত্ব নিতে হবেঃ যুব সমাবেশে শাহজাহান চৌধুরী

রায়হান সিকদারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানের স্পিকার ও হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, দক্ষ, শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন যুব সমাজই আগামী বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করবে। লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৯২ লাখ যুবক বেকার। এ বেকারত্ব দূর করতে জামায়াতে ইসলামী বিভিন্ন খাতে কর্মসংস্থানে ভূমিকা রাখছে। “জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে বেকার সমস্যা আর থাকবে না। প্রত্যেক যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করছি।তিনি গতকাল বুধবার বিকাল তিনটার সময় কলাউজান ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত যুবসমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। উক্ত যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, লোহাগাড়া জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইদ্রিস চেয়ারম্যান, ইউনিয়ন আমীর ডা. মো. সিদ্দিক আহমদ, নায়েবে আমীর মাস্টার নাজিম উদ্দিন, অ্যাডভোকেট শাহেদুল হক, হাফেজ মাওলানা নুরুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন জাফরী, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ তারেক বিন ক, হাফেজ নুরুল আফসার, শামসুল ইসলাম ডিলার, ব্যবসায়ী আব্দুস শুক্কুর, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য পলাশ দাশ, প্রদীপ কুমার দাশ ও টিটু মহাজন।

বক্তারা যুবসমাজকে নৈতিকতা, কর্মদক্ষতা ও সামাজিক উন্নয়নমুখী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

যুবসমাজকেই আগামী বাংলাদেশের নেতৃত্ব নিতে হবেঃ যুব সমাবেশে শাহজাহান চৌধুরী

প্রকাশিত: ০৭:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫