[primeitworld_print id="27078"]
ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুগপৎ শরিকদের আসন দিল বিএনপি

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সমমনা রাজনৈতিক দলগুলোর আরও কয়েকজন নেতাকে নির্বাচনী আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর)–এর নেতা মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং যশোর-৫ আসনে ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে আসন ছাড় দেওয়া হয়েছে।
এ ছাড়া পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ-৪ আসনে একই দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সঙ্গে নির্বাচনী সমঝোতায় পৌঁছানো হয়েছে বলে জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন, তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে কিছু আসনে সমঝোতায় পৌঁছেছি।” তিনি আরও জানান, এই তালিকার বাইরেও আলোচনা অব্যাহত রয়েছে এবং নতুন কোনো সিদ্ধান্ত হলে তা জানানো হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবং ঢাকা-১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে আসন দেওয়া হয়েছে। রেদোয়ান আহমেদ ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজ শিগগিরই দলে যোগ দেবেন বলেও জানান তিনি।
তিনি স্পষ্ট করে বলেন, যেসব দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে তারা নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। আর যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

যুগপৎ শরিকদের আসন দিল বিএনপি

প্রকাশিত: ০৪:০০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫