
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় যানজট নিরসন, সড়কে জনদুর্ভোগ লাঘবে এবং যত্রতত্রভাবে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে থাকার কারণে তিনটি ঈগল গাড়ি আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
১১ অক্টোবর (শনিবার) দুপুরে উপজেলার বটতলী স্টেশন এলাকা থেকে থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম গাড়ি তিনটি আটক করে।
এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন, দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বটতলী মোটর স্টেশন। এ স্টেশনের একটি বড় সমস্যা যানজট। তাই যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে।যানজট নিরসনের প্রথম পদক্ষেপ হিসেবে মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, জনদুর্ভোগ কমাতে, যত্রতত্রভাবে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে থাকাবস্থায় ৩টি ঈগল গাড়িকে আটক করতে সক্ষম হয়েছি এবং জব্দকৃত গাড়িগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে এবং সচেতন সমাজকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















