ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যানজট নিরসনে বটতলী মোটর স্টেশনে উচ্ছেদ অভিযানে ১২টি গাড়ি আটক

রায়হান সিকদারঃ

দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম ও যানজট শহর হিসেবে লোহাগাড়ার বটতলী স্টেশন খুবই পরিচিত। এ স্টেশনের বড় সমস্যা যানজট, সড়কের দু পাশে যত্রতত্র ভাবে দাঁড়িয়ে থাকে গাড়ি।সড়কে শৃঙ্খলা ফেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও ট্রাফিক বিভাগ।

স্টেশনের তীব্র যানজট নিরসনের জন্য ১৮ অক্টোবর(শনিবার) দুপুরে স্টেশনের বিভিন্ন এলাকায় অবৈধভাবে সড়কের দুপাশে রাখা স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে লোহাগাড়া থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ।

এসময় লোহাগাড়া থানা পুলিশের অভিযানে তিনটি মোটর সাইকেল, দুটি অটোরিক্সা সিএনটি, ১টি ঈগল বাস এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২টি পিক-আপ, ২টা অটোরিক্সা সিএনজি, ২টি মোটর সাইকেলসহ মোট ১২টি গাড়ি আটক করা করা হয়। অনেক জনকেও সতর্ক করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান ও লোহাগাড়া ট্রাফিক বিভাগের টিআই(ইন্সপেক্টর) হাসানুজ্জামান হায়দার।

উচ্ছেদ অভিযানে লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদুল আলম প্রকাশ শহীদ ফকির,সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, থানা পুলিশের সদস্যরা ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরাসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন,উপজেলা প্রশাসন,থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ আমরা সমন্বয় করে বটতলী স্টেশনের যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। তার একটা অংশ হিসেবে সড়কের পাশে ব্লক বসিয়ে ডিভাইডার দেওয়ার চেষ্ঠা করে যাচ্ছি যাতে করে বড়গাড়ি গুলো মূল উচু সড়কে চলবে,ছোট গাড়িগুলো নিচ দিয়ে চলাচল করবে। তিনি আরও বলেন, স্টেশনকে যানজট নিরসনের লক্ষ্যে আজকেও সড়কের দু পাশে অবৈধভাবে স্থাপনাগুলো উচ্ছেদ অভিযান চালিয়ে থানা এবং ট্রাফিক পুলিশের অভিযানে যত্রতত্রভাবে দাঁড়িয়ে থাকাবস্থায় মোট ১২টি গাড়ি আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত গাড়িগুলোে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে। আমরা চাই সড়কে একটা শৃঙ্খলা ফিরিয়ে আসুক। এ বটতলী স্টেশন যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক শহর হিসেবে গড়ে উঠুক।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

যানজট নিরসনে বটতলী মোটর স্টেশনে উচ্ছেদ অভিযানে ১২টি গাড়ি আটক

প্রকাশিত: ১১:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫