ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোতালেব চেয়ারম্যান, সালাহ উদ্দিন ও আনজুমান আরা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচন 

শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি ৬৩ হাজার ৫শ৭৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্ধি প্রার্থী বিএনপি মনোনীত  সাতকানিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল গাফ্ফার চৌধুরী পেয়েছেন ৬ হাজার ৯শ ৮৪ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোনায়েম চৌধুরী মুন্না  (মোটর সাইকেল) পেয়েছেন ১ হাজার ৪শ ১৮ ভোট।  সোমবার রাত সাড়ে দশটার সময় সাতকানিয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন এ ফলাফল ঘোষনা করেন। এর আগে সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে ৫টা পর্যন্ত। ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত সাতকানিয়া উপজেলায় ১শ২৫টি কেন্দ্রে প্রথম বারের মত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে দুপুর ২টার সময় বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করাসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষনা দেন আব্দুল গাফ্ফার চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট সাতকানিয়া বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। তবে আওয়ামীলীগের পক্ষ থেকে বিএনপির এসব অভিযোগ অস্বীকার করেন নির্বাচনের প্রধান সমন্বয়ক চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে ৩৮ হাজার ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন হাসান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন মোহাম্মদ শাহজাহান (তালা)। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১৯ হাজার৪শ ৭৯। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাতকানিয়া মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনজুমান আরা (কলস)। তার প্রাপ্ত ভোট সংখ্যা৪১ হাজার ৫শ ৯। তার প্রতিদ্বন্ধি তারান্নুম আয়েশা (প্রজাপতি) পেয়েছেন ২২ হাজার ২শ ৩২ ভোট।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

মোতালেব চেয়ারম্যান, সালাহ উদ্দিন ও আনজুমান আরা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ১২:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯