ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার হাতিয়ারঃ অধ্যাপক ড.দীপক কান্তি দাশ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ীর গ্রামের রত্নাগর্ভা রমনী প্রতিভা রানী দাশ স্মৃতি বৃত্তি এর চেক বিতরণ অনুষ্ঠান ১৬ নভেম্বর( শুক্রবার) সকাল ১১টায় সময় সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিভা রানী দাশ এর পুত্র, সুখছড়ী গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মেকানিক্যাল বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান, স্কলারশীপের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. দীপক কান্তি দাশ।
বিশেষ অতিথি ছিলেন সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী জিন্নাহ, সহকারী প্রধান শিক্ষক অনুপ কান্তি দাশ, আবদুল জলীল, সাধন বিকাশ দাশ, স্বপন চৌধুরী, সুখছড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরষদের সদস্য অনজন দাশ, সুখছড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সা:সম্পাদক রিটন দাশ, সহকারী শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, মোবারক আলী, দেবাশীষ আচার্য্য ও অফিস সহকারী সাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড.দীপক কান্তি দাশ বলেন, ছাত্রদের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করা। জীবনে যারা ২০ থেকে ২২ বছর এভাবে পড়ালেখায় নিজেকে নিয়োজিত রাখতে পারে তারাই জীবনে সফলতা পায়। তিনি আরো বলেন,মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতি গড়ার হাতিয়ার। সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা আগামীতে যোগ্য নেতৃত্ব দিবে।
প্রণোদনা মুলক স্কলারশীপ শিক্ষার্থীদের তাদের লেখা পড়ায় স্পৃহা বাড়িয়ে নিতে কার্যকরী ভূমিকা পালন করে।
জীবনে বড় হতে হলে একনিষ্ঠার সাথে জ্ঞান অর্জন চালিয়ে যেতে হয়। এভাবে অর্জিত শিক্ষাই মানুষকে একদিন সফলতার আসনে অধিষ্টিত করবে।
উল্লেখ্য, ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় তিনটি বিভাগে ১ম স্থান অধিকার তিন শিক্ষার্থীর হাতে স্কলারশীপের চেক ও সনদ পত্র তুলে দেয়া হয়।
স্কলারশীপ প্রাপ্ত তিন কৃতি শিক্ষার্থী হল বিজ্ঞান বিভাগে ইসতেহাব বিন মান্নান রোমেল, মানবিক বিভাগের জান্নাতুল মাওয়া রিয়া এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পূজা দাশ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার হাতিয়ারঃ অধ্যাপক ড.দীপক কান্তি দাশ

প্রকাশিত: ০৯:৩৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮