
রায়হান সিকদারঃ
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে।
৩ ডিসেম্বর (বুধবার) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ লোহাগাড়া উপজেলার আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব) দিদুল সিকদার, মেডিকেল টেকনোলজিস্ট( ডেন্টাল) অজয় কুমার ধর, মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব) জেহেরান হোসেন, ফার্মাসিস্ট মোঃ,সাইফুর রহমানসহ সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন।
তারা অতি দ্রুত ১০ ম গ্রেডের অদেশ বাস্তবায়নে সরকারের কাছে অনুরোধ জানান।
কর্মবিরতি পালন কালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব) দিদুল সিকদার বলেন, আমরা করোনা যোদ্ধা, ডেংগু যোদ্ধা। দেশে যখন কোন অদৃশ্য ভাইরাস আসে আমরা সবার আগে বুক চিতিয়ে লড়াই করি। স্যাম্পল কালেকশন থেকে শুরু করে নির্ভুল রিপোর্ট প্রদান আমাদের হাতেই হয়ে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকার চরম বৈষম্যমূলক আচরণ করে যাচ্ছে। দেশের সকল ডিপ্লোমা পেশাজীবী যেমন ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কৃষি সবাই পেশাজীবনে ১০ম গ্রেডে যোগদান করেছে অথচ শুধু আমরা ১১ গ্রেড! স্বাস্থ্য ব্যবস্থায় এতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকার পরেও আমাদের মান উন্নয়ন না হওয়ার জাতির মাঝে চরম হতাশা ক্ষোভ বিরাজ করে আবার সারাজীবন একই গ্রেড থেকে অবসর পর্যন্ত পদন্নোতি না হওয়া এটা আরোও বৈষম্যের মাত্রা বাড়িয়ে দিবে। আমরা একমাত্র সরকারি চাকুরিজীবী যারা পরিক্ষা নিরীক্ষা করে সরকারের প্রচুর রাজস্ব আদায়ে সহযোগিতা করে থাকি। তাই দ্রুততম সময়ে আমাদের ন্যায্য দাবী ১০ম গ্রেড বাস্তবায়নে সরকার আন্তরিক হবেন এটাই প্রত্যাশা করছি।
উল্লেখ্য, ৩ ডিসেম্বর (বুধবার) সকাল সারাদেশের ন্যায় সকাল ৮ টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি চলে। আগামীকাল ৪ডিসেম্বর (বৃহস্প্রতিবার) দিনব্যাপী কর্মবিরতি চলবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















