
রায়হান সিকদারঃ
গতকাল ১৪ডিসেম্বর প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে মেডিকেল ভর্তি পরীক্ষায় স্থান করে নিয়েছেন লোহাগাড়ার মেয়ে নাজিফা বিনতে নাজিম তারান্নুম। সে কক্সবাজার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। নাজিফা মেডিকেলে চান্স পাওয়ার খবর তার এলাকায় আনন্দ ছড়িয়ে পড়ে।
জানা যায়, লোহাগাড়া উপজেলা সদরের মিয়াজি পাড়ার বাসিন্দা, রহমানিয়া ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলার প্রোপাইটর আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন ও গৃহিনী তছলিমা জান্নাতের চার মেয়ে ও এক ছেলে। তার মধ্যে নাজিফা দ্বিতীয় মেয়ে। বাবা নাজিম উদ্দিন একজন ব্যবসায়ী এবং মা গৃহিনী। বাবা-মা সবসময় সন্তানদের পড়ালেখা করার ক্ষেত্রে খুবই মনোযোগী ছিলেন। যে কারণে তার মেয়ের পড়ালেখার ব্যাপারে কোন ধরণের সমস্যা সৃষ্টি হয়নি। সফলতা পেয়েছেন, সফলও হয়েছেন। বাবা-মায়ের মনোযোগী হওয়ার কারণে তার এ সফলতা মেডিকেলে চান্স পাওয়া নাজিফা।
নাজিফা লোহাগাড়া সদরের মোস্তফা বেগম গালর্স হাই স্কুল থেকে এসএসসি তে জিপিএ-৫, চট্টগ্রামের সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি তে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষরতা রেখেছেন। এ বারের মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চান্স পাওয়া লোহাগাড়ার মেয়ে নাজিফা বিনতে নাজিম তারান্নুম বলেন, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া। মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে প্রথমে আমার বাবা-মায়ের সাপোর্ট বেশি ছিল। শিক্ষক-শিক্ষিকাদের সাপোর্ট ছিল। আমার বাবা মা আমাকে সবসময় সাহস, অনুপ্রেরণা জুগিয়েছেন। যার কারণে আমি মেডিকেলে চান্স পেয়েছি।
নাজিফা বিনতে নাজিম তারান্নুমের কৃতিত্ব, সাফল্য ও মেডিকেলে চান্স পাওয়ায় সংশ্লিষ্ঠ সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নাজিফার গর্বিত পিতা আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















