ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রেস কারখানায় আগুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার দরবেশহাট রোডের মক্কা টাওয়ারের পাশে আল মদিনা নামের একটি মেট্রেস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

১৮ আগস্ট (রবিবার) বেলা ১২ টায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ আগুন নেভানোর জন্য দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় দরবেশহাট রোডে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

সাতকনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: জুলহাস জানান, খবর পেয়ে আমরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আসি । প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

মেট্রেস কারখানার মালিক কমরুল ইসলাম কায়সার জানান, কারখানায় আগুন লেগে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত কারখানার চারেদিকে ছড়িয়ে পড়ে।কারখানায় থাকা কোনো মালামাল বের করতে পারেনি।
অগ্নিকাণ্ডে তার কারখানায় মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

মেট্রেস কারখানায় আগুন

প্রকাশিত: ০২:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯