ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেসের সংঘর্ষ

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকামুখী লাইন সচল করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামমুখী (ডাউন) লাইন বন্ধ রয়েছে।
রোববার (৭ জুন) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় বড়তাকিয়া ও চিনকি আস্তানা স্টেশনের মধ্যবর্তী একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় লাইনে উঠে পড়া একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রেললাইনের ওপর কাত হয়ে পড়ে এবং ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তবে ট্রেন ও ট্রাকের গতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের সব যাত্রী নিরাপদ রয়েছেন।
দুর্ঘটনার পরপরই রেলওয়ের কর্মীরা ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকামুখী (আপ) লাইন পরিষ্কার করা সম্ভব হয়। এরপর পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।
তবে চট্টগ্রামমুখী (ডাউন) লাইন এখনো বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। এর মধ্যে চট্টগ্রামমুখী বিজয় এক্সপ্রেস চিনকি আস্তানা স্টেশনে এবং সোনার বাংলা এক্সপ্রেস ফেনী স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফারহান মাহমুদ জানান, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করে আপ লাইন সচল করা হয়েছে। ডাউন লাইন পরিষ্কারের কাজও দ্রুত এগিয়ে চলছে এবং শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় বালুবাহী ট্রাকটি লাইনের ওপর কাত হয়ে পড়ে। এতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি আংশিক স্বাভাবিক হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

মীরসরাইয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেসের সংঘর্ষ

প্রকাশিত: ১১:১৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬