
সাতকানিয়া প্রতিনিধি
মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানা শাখার উদ্যোগে একটি বিশাল মিছিল জুমাবার বাদে আছর সাতকানিয়ার কেরানীহাটে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের,চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের জামায়াত মনোনিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সূরা সদস্য ও সাঙ্গু সাংগঠনিক থানা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুল জলিল,বর্তমান আমীর মাস্টার সিরাজুল ইসলাম,সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াস, মাওলানা আব্দুল মালেক, কেওচিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুল হোসেন, কালিয়াইশ জামায়াত নেতা সাংবাদিক আবুল বশর সিদ্দিকী,বাজালিয়া জামায়াতের
আমীর মাসুকুর রহমান ও সেক্রেটারি অধ্যক্ষ ইসমাইল রাশেদ এই স্বাগত মিছিলের নেতৃত্ব দেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















