ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাস্ক না পড়লে জরিমানাঃইউএনও তৌছিফ আহমেদ

রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ

লোহাগাড়ায় করোনা ভাইরাসের শুরু থেকে নিরলসভাবে কাজ করেছেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। করোনা ভাইরাস দেশে মহামারি রোগ আকারে ধারণ করেছ। অন্যান্য দেশের তুলনায় করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ অনেক ভাল অবস্হানে রয়েছে বলে জানা গেছে।

করোনাভাইরাস প্রতিরোধে বাসার বাইরে মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশ দিয়েছে সরকার।

দেশে এখনো প্রতিদিন করোনা ভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তারপরও মানুষদের মাঝে কোন রকম সচেতনতা নেই। মাস্ক পড়া সরকারিভাবে নির্দেশনা থাকলেও অনেকেই তা মানছেন না। এই মহামারিতে লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষ মাস্ক ছাড়া বেখেয়ালি হয়ে ঘুরে বেড়াচ্ছে। নেই তাদের কোন ভয় ভিতি ও স্বাস্থ্য সচেতনতা।

তাই বাড়ি থেকে বের হবার সময় মাস্ক পড়ে বের না হলে এবং অপ্রয়োজনে মাস্ক ছাড়া বাজারে কিংবা স্টেশনে ঘুরাফেরা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্হা কিংবা জরিমানা প্রদান করা হবে বলে সাফ জানিয়ে দিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ।

তিনি জানান,করোনা ভাইরাস প্রতিরোধে শুরু থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সাথে কাজ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ।তারা করোনা প্রতিরোধে সবসময় কাজ করে গেছেন।

তিনি আরও জানান,মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়া যাবেনা। স্বাস্হ্যবিধি মেনে চলতে হবে। সরকারী নির্দেশনাগুলো মেনে চলতে হবে। কেউ যদি মাস্ক ছাড়া ঘর থেকে বাজারে কিংবা মার্কেটে এবং এলাকায় ঘুরাঘুরি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আমরা লোহাগাড়ার মানুষের কল্যাণের স্বার্থে এ অভিযান পরিচালনা করব। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সবাইকে করোনা প্রতিরোধে মাস্ক পড়ে বাইরে বের হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

মাস্ক না পড়লে জরিমানাঃইউএনও তৌছিফ আহমেদ

প্রকাশিত: ১০:৩৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০