
রায়হান সিকদারঃ
Wizard Showbiz কর্তৃক আয়োজিত এলিট বিজনেস গ্লোবাল অ্যাওয়ার্ড মালয়েশিয়া ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৮জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইন্টার কন্টিনেন্টাল কুয়ায়ালামপুর মালেশিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে Wizard Showbiz কর্তৃক আয়োজিত এলিট বিজনেস গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামের কৃতি সন্তান, তরুণ সমাজসেবক, রেমিট্যান্স যোদ্ধা, মোহাম্মদ সাহাব উদ্দিন সিআইপি।
তাকে এ সম্মাননা প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মোঃ সাজ্জাদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া এর এম্বাসেডর শামীম আহসানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সম্মাননা পেয়ে অনূভুতি প্রকাশ করে তিনি প্রতিবেদককে বলেন, এ অর্জনে আমি অনেক আনন্দিত ও গর্বিত। এলিট বিজনেস গ্লোবাল অ্যাওয়ার্ডটি বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর সাজ্জাদ হোসেন স্যার আমার হাতে এওয়ার্ড তুলে দেন এবং বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণের জন্য আমাকে স্পেশালি ধন্যবাদ জ্ঞাপন করেন।আমাকে এই অ্যাওয়ার্ডের জন্য সিলেক্টেড করাই কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, এলিট বিজনেস গ্লোবাল অ্যাওয়ার্ড শেষে বাংলাদেশের সংগীত পরিচালনা করেন শিল্পী মেহরিন এবং চিত্রনায়িকা পরিমনির পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















