ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা, আটক ১

  • জাগো নিউজ
  • প্রকাশিত: ০৮:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৪০ পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) দিনগত রাতে তার ওহাইও অঙ্গরাজ্যের বাসভবনে এই হামলা হয়। এ ঘটনায় এরই মধ্যে ‘সম্পত্তি ক্ষতিগ্রস্ত’ করার দায়ে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে ও তদন্ত শুরু হয়েছে।

মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনার সময় ভ্যান্স ও তার পরিবার ওহাইওতে উপস্থিত ছিলেন না।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসভবনের জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র জানান, আটক ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তিনি ভ্যান্সের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যক্তিগত বাসভবনের বাইরের অংশে জানালা ভাঙাসহ সম্পত্তি ক্ষতিসাধনের অভিযোগে আটক হন।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সিনসিনাটি পুলিশ বিভাগ এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এ সময় অভিযোগ গঠনের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা, আটক ১

প্রকাশিত: ০৮:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬