ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ ভুলত্রুটির উর্ধে নয়” স্ট্যাটাস দিয়ে না ফেরার দেশে সাবেক মেয়র বিপ্লব

বান্দরবান পৌরসভার সাবেক পৌর মেয়র, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিজানুর রহমান বিপ্লব আর নেই। তিনি চিকিৎসাধীন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সর্বশেষ গত ৩১ আগষ্ট একটি স্ট্যাটাস দেন, স্ট্যাটাসের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে তোলা একটি ছবিও দেন তিনি । আর সেই স্ট্যাটাসের নিচে সহকর্মী থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন আবেগঘন মন্তব্য করেন।

►► মিজানুর রহমান বিপ্লব সর্বশেষ স্ট্যাটাসে লিখেন
“জীবন চলার পথে যদি কাউকে ‘শারিরীক-মানসিক’ ‘কষ্ট-আঘাত’ দিয়ে থাকি ক্ষমা করে দেয়ার আবেদন করছি।”
তিনি আরো লিখেন “আগামী কাল (১ সেপ্টম্বর ) আমার ‘বাইপাস হার্ট সার্জারি’ হবে,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডাঃ অসিত বরণ অধিকারী’র তত্ত্ববধানে। পূনরায় ক্ষমা ও দোয়ার দরখাস্ত রইল। ”
প্রসঙ্গত,আজ শুক্রবার রাত ১০টা ৩০মিনিটে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

মানুষ ভুলত্রুটির উর্ধে নয়” স্ট্যাটাস দিয়ে না ফেরার দেশে সাবেক মেয়র বিপ্লব

প্রকাশিত: ০৩:২৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮