
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
১৬জুলাই(বৃহস্পতিবার) সকালে উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ সকল প্রাইভেট হাসপাতালগুলো পরিদর্শন করা হয়। এসময় ডাঃ মুহাম্মদ হানিফ হাসপাতালের ওয়ার্ড, কেবিন,প্যাথলজি ও ইসিজি পরীক্ষার রুমসহ বিভিন্ন কক্ষগুলো ঘুরে দেখেন এবং প্রাইভেট হাসপাতালের কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সাথে কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ জানান, সরকারী হাসপাতালের পাশাপাশি চিকিৎসা সেবায় ভূমিকা রেখে যাচ্ছে প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। বেসরকারি হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের কে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।অবৈধভাবে কোন প্রকার হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা যাবেনা। প্রাইভেট হাসপাতালে চিকিৎসা সেবায় কোন ধরণের অনিয়ম করা যাবেনা।চিকিৎসা সেবায় অনিয়ম হলে এবং অবৈধভাবে কোন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করলে আমরা কঠোরভাবে ব্যবস্হা নিবো।মানসম্মত স্বাস্থ্যকর সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















