
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবারো মেম্বার পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মো: জাফর আহমদ।
তিনি উপজেলা সদর ইউনিয়নের দরবেশহাট মোহাম্মদ মিয়ার পুত্র এবং উপজেলা যুবলীগের সদস্য। জনপ্রতিনিধি হয়ে এলাকাবাসীর সেবা করতে চান তিনি।
জাফর আহমদ বিগত ইউপি নির্বাচনে লোহাগাড়া সদর ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করেছিলেন। অল্প ভোটের কারণে তিনি বিজয়ী না হলেও হাল ছাড়েনি । জনগণের পাশে ছিলেন এখনো তিনি তার ওয়ার্ডের জনসাধারণের কল্যাণে ও মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি আরও জানান, এলাকার জনগণ চায় একজন শিক্ষিত, সৎ, যোগ্য ও মাদুক মুক্ত একজন মানুষ । আমি এলাকার মানুষের পাশে অতীতেও ছিলাম, এখনও আছি। যতদিন বেঁচে আছি ততদিন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
জনগণের কল্যাণে কাজ করা ও এলাকাকে মাদকমুক্ত রাখার প্রয়াসে তিনি আগামী নির্বাচনে সদর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার পদে লড়বেন ।
মেম্বার পদপ্রার্থী জাফর আহমদ দলীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



