রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রমা ও অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন,লোহাগাড়ার কৃতি সন্তান ডাঃ মাহমুদুর রহমান বলেছেন,
দেশের প্রত্যেক মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালে সেবার মান বাড়াতে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সংক্রাকম রোগ চিকিৎসায় বর্তমান সরকারের সাফল্য আজ বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে ।
তিনি আরো বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছেন।
স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গ্রামে থেকে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আওয়ামীলীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনার আলোকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ের জনগণের দোরগোড়ায় নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নানমুখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। বর্তমান সরকারের আন্তরিকতায় সারাদেশে প্রায় সাড়ে আঠারো হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টিসেবা প্রদান করা হচ্ছে। সরকারের বড় সাফল্যে অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অব হিউমিনিটি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ১৬এপ্রিল সকালে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-১৯ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে এক বর্ণাট্য উদ্বোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















