
রায়হান সিকদারঃ
আগামী ২২নভেম্বর লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চরম্বা নোয়ারবিলা কাদেরিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন-২৫ অনুষ্ঠিত হবে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে।
নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। এ উপলক্ষে ইতিমধ্যেই অভিভাবক সদস্য পদে প্রচার প্রচারনা, গণসংযোগ শুরু করেছেন অভিভাবক পদে প্রার্থীরা।
এবারে মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য,পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষাবিদ মাওলানা গোলাম রসুল। তিনি পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন।
জানা গেছে, লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে নোয়ারবিলা গ্রামে ঐতিহ্যবাহী একটি মানসম্মত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় ও দূর-দূরান্তের অভিভাবকগণ তাদের সন্তানদের ভালো শিক্ষায় শিক্ষিত করতে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে থাকেন।এ মাদ্রাসার নির্বাচনে অভিভাবক সদস্য পদে লড়বেন মাওলানা গোলাম রসুল। এই নির্বাচনে অনেকেই ব্যালট নাম্বারের মাধ্যমে নির্বাচন করবেন বলে জানা গেছে এবং ভোটাররা ব্যালটে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন। তাই এবার অভিভাবক সদস্য পদে এ মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে দাখিল শাখায় প্রার্থী হয়ে সকল শিক্ষার্থীর অভিভাবকদের কাছে ভোট চেয়েছেন মাওলানা গোলাম রসুল। তিনি এ মাদ্রাসার উন্নয়নে এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করতে চান।
নোয়ারবিলা কাদেরিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য,পদে প্রার্থী মাওলানা গোলাম রসুল জানান, আমি অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচনে আমাকে অভিভাবকরা ভোটের মাধ্যমে নির্বাচিত করলে এ মাদ্রাসার উন্নয়নে সবসময় নিজেকে নিয়াজিত রাখতে প্রচেষ্ঠা চালিয়ে যাবো ইনশাল্লাহ।
মাওলানা মোহাম্মদ গোলাম রসুল , অভিভাবকদের উদ্দেশে বলেন, আমি চরম্বার সন্তান। সবাই আমাকে চিনেন। আমি একজন শিক্ষক। আমি কারো ভাই,কারো কারো সন্তানের মত। আপনারা আমাকে অভিভাবক সদস্য পদে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামীতে মাদ্রাসার সার্বিক উন্নয়নের সুযোগ দিবেন সেটা প্রত্যাশা রাখছি।তিনি সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















