‘
লোহাগাড়া অফিসঃ
আজ সকাল ১০ টায় লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তন লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আবু আসলাম এর সভাপতিত্বে লোহাগাড়া উপজেলা পরিষদের মাসিক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া বিআরডি চেয়ারম্যান আরমান বাবু রুমেল,লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা কোং,চরম্বা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার শফিকুল ইসলাম,পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন,চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু,কলাউজান ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ,পুটিবিলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ,লোহাগাড়া যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ড আকতার সিকদার,সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর,দক্ষিণ গোলামব্বারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফোরকান উল্লাহ চৌধুরী, স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী,সহকারী একান্ত সচিব এস এম শাহাদাৎ হোছাইন সাহেদ সহ উপজেলা কর্মকর্তাবৃন্দরা। এসময় প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি বলেন,
মাদক, দুর্নীতি জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে
মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। বাংলাদেশ পুলিশও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে।
“মাদক একটি সামাজিক সমস্যা। তাই মাদক দমনে সবাইকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, উন্নয়নের সুফল পেয়েছে বলেই সাধারণ মানুষ আামকে ভোট দিয়েছে। সন্ত্রাস-দুর্নীতি বিএনপি জামায়াত জোটের এই ভরাডুবি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















