ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়কে লবণ বোঝাই ট্রাক আটক, সড়ক পরিবহন আইনে মামলা

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন যেন এক আতংকের নাম। গাড়ি চলাচলে চরম মুশকিল হয়ে পড়েছে। দিনেই সড়কটি ঠিক থাকলে সন্ধ্যার পর থেকে দেখা মিলে লবন বোঝাই ট্রাক। যেন এক আতংক। প্রতিদিন রাতে খোলা ট্রাকে করে লবণ পরিবহনের কারণে গলে পড়া (নিঃসৃত) পানিতে মারাত্মক পিচ্ছিল হয়ে ওঠেছে মহাসড়ক। লবনের পানি পিচ্ছিল হয়ে সড়ক ঝুঁকিপূর্ণ আকারে ধারণ করেছে।

গেল কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি জাঙালিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১৫জনের মৃত্যু হয়েছে,আহত হয়েছে অনেকেই।

সড়কের ওই স্থানে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখছেন লবন বোঝাই ট্রাক চলাচল, লবণের পানি পিচ্ছিল হওয়ার কারণে এ দুর্ঘটনার ঘটছে প্রতিনিয়ত।

গতকাল বিকেলে কক্সবাজার থেকে লবণ বোঝাই ট্রাকটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চট্টগ্রামে যাচ্ছিল।

সড়কের দোহাজারি মৌলভীর দোকান সংলগ্ন এলাকায় দোহাজারি হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে পুলিশের একটি টিম বোঝাইকৃত লবণের ট্রাকটি আটক করে।

ওসি শুভ রঞ্জন চাকমা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লবণ বোঝাই ট্রাকের কারণে দুর্ঘটনার কবলে পড়তে হয়। লবণের গাড়ি দেখলেই মামলা দিয়ে সতর্ক করছি, ঝুঁকিপূর্ণ ভাবে লবণের গাড়ি বোঝাই করার কারণে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারামতে মামলা দেওয়া হয়েছে। লবণের গাড়ির বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

মহাসড়কে লবণ বোঝাই ট্রাক আটক, সড়ক পরিবহন আইনে মামলা

প্রকাশিত: ০৩:১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫