
রায়হান সিকদারঃ
মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেছেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, লোহাগাড়া স্বাস্থ্য বিভাগ, বন বিভাগ, পল্লী বিদ্যুৎ বিভাগ, লোহাগাড়া ফায়ার সার্ভিস,আনসার বাহিনী, লোহাগাড়া প্রেস ক্লাব, উপজেলা কর্মচারি কল্যাণ পরিষদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারিরা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মং এছেন,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হোসাইন মোহাম্মদ ফয়সাল, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খাঁন,উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুল হাসান,পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা বজলুর রশিদ,টংকাবর্তী বিট অফিসার ইমন বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারিরা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















