
নিজস্ব প্রতিবেদকঃ
আমিরাবাদ তথা লোহাগাড়াবাসীকে মহান বিজয় মাসের শুভেচ্ছা জানিয়েছেন আমিরাবাদের কৃতি সন্তান, খাঁন এন্টারপ্রাইজের চেয়ারম্যান, সমাজসেবক, আমিরাবাদ সুফিয়া দায়েমিয়া হেফজখানা ও এতিমখানার সদস্য, ব্যবসায়ী মোঃ ইউসুফ খাঁন।
তিনি জানান, ডিসেম্বর মাস বিজয়ের মাস। বিজয় মাসের ৯ম দিন আজ। মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই প্রাণের বাংলাদেশে। পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের…যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছিল।
সকলকে মহান বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




