
রায়হান সিকদারঃ
মহান বিজয় দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৬ই ডিসেম্বর সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাশাবি হতে বিজয় র্যালি শুরু হয়ে বটতলী মোটর স্টেশন এলাকা শেষ করা হয়।
লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে এবং লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়েত ইসলামীর নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন মোঃ নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরু হোসেন,
আরও উপস্থিত ছিলেন, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মোঃ হাসান, চুনতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সলিমুল্লাহ, বটতলী শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিক দিদার,সহ উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















