
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আধুনগরের কৃতি সন্তান, বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা, সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মাহমুদুল হক বাবুল।
২৩সেপ্টেম্বর (বুধবার) দুপুরে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ফয়সাল আলমের হাতে এ চেয়ারম্যান পদে এ মনোনয়ন জমা দেন তিনি।
এসময় তিনি বলেন, জনপ্রতিনিধি না হয়েও এলাকায় দীর্ঘদিন ধরে অবেহেলিত মানুষের সেবা করে আসছি। দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করেছি।
সকলের দোয়াও সহযোগীতায় চেয়ারম্যান নির্বাচিত হলে আগামীতে অাধুনগরকে একটি সুন্দর মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিবো।
আপনাদের সমর্থন পেলে বিজয় হবো ইনশাআল্লাহ ।
দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















