
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মধ্য আমিরাবাদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় মধ্য আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত ২য় তম এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্টিত হয়েছে।
তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরাবাদের কৃতি সন্তান, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়, আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি,আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসা গভর্নিং বডির সদস্য, আমিরাবাদের আগামী দিনের কান্ডারী, যুব সমাজের অহংকার ও সমাজসেবক, শিক্ষানুরাগী মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ।
আমিরাবাদ সুফিয়া অালিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা সাইফুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান ওয়ায়েজ ছিলেন লোহাগাড়ার কৃতি সন্তান,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন হাফেজ মাওলানা মহি উদ্দিন মাহবুব।
প্রধান বক্তা ছিলেন হাফেজ শরীফ মুহাম্মদ শাহজালাল।
বিশেষ অতিথি ছিলেন স্হানীয় ইউপি সদস্য মাস্টার মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















