ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার হলেন তারেক রহমান ও কন্যা জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমান আনুষ্ঠানিকভাবে ভোটার হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপস্থিত হয়ে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদানসহ ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

ভোটার হওয়ার সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারেক রহমান ও জাইমা রহমান আগেই অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করেছিলেন। শনিবার কেবল বায়োমেট্রিক তথ্য সংগ্রহের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, নিবন্ধনের পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য সার্ভারে যাচাই করবে। কোনো তথ্যের সঙ্গে মিল না পাওয়া গেলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর তৈরি হবে। এ প্রক্রিয়ায় মানবিক হস্তক্ষেপের সুযোগ নেই। এনআইডি নম্বর পাওয়া গেলে নিবন্ধনকারীরা সরাসরি স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন অথবা মোবাইলে পাঠানো বার্তা থেকে এনআইডি ডাউনলোড করতে পারবেন।
দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর গত বৃহস্পতিবার সপরিবার দেশে ফেরেন তারেক রহমান। বিএনপি আগেই জানিয়েছিল, দেশে ফেরার পর শনিবার তিনি ভোটার হবেন।
এদিকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানকে বগুড়া-৬ আসন থেকে সংসদ নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে দেশের যেকোনো এলাকার ভোটার হলেই যথেষ্ট। ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের সময় সঙ্গত কারণেই তারেক রহমান ভোটার হতে পারেননি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। এর আগে ভোটার হওয়া বাধ্যতামূলক।
শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মা জুবাইদা রহমানের সঙ্গে ইটিআই ভবনে যান জাইমা রহমান। নিবন্ধন শেষে তিনি পৌনে একটার দিকে ইটিআই ত্যাগ করেন। পরে দুপুর একটার দিকে ইটিআইতে প্রবেশ করেন তারেক রহমান এবং সোয়া একটার দিকে বেরিয়ে যান।
উল্লেখ্য, জুবাইদা রহমান এর আগে জুন মাসে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার ঠিকানায় ভোটার হন। ওই ঠিকানাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান-২ এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত, যা ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাভুক্ত।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ভোটার হলেন তারেক রহমান ও কন্যা জাইমা রহমান

প্রকাশিত: ০১:৩০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫