ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে গেজেট প্রকাশ করা হয়।
গেজেটে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে।
নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত বলে গণ্য হবে বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।
এছাড়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে পৃথক গেজেটও প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ গেজেটে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

প্রকাশিত: ১০:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬