
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেছেন, আজকের দিনে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, অর্জিত জ্ঞান যেন কোন খারাপ কাজে না লাগে, সবসময় চেষ্টা করবে ভালো কাজে লাগাতে এবং ভালো কাজ করার জন্য।একাদশ শ্রেনী পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করা যাবেনা। তিনি আরো বলেন,যা কিছু পড়ালেখা শিখলে যা কিছু জ্ঞান অর্জন করলে সবচাইতে বড় কাজে লাগে একটি মাত্র উপায়ে একটি কাজ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো পিতা মাতা কে সম্মান করা। সবচাইতে বেশি সেবা পিতা মাতা কে করবে, পিতা মাতার কোনদিন অবাধ্য হবে না। পিতা মাতা কষ্ট পায় এমন কোন কাজ করবে না। এটাই হবে তোমাদের কাছে আমার শেষ আহ্বান।
শিক্ষার্থী ভাল ফলাফল অর্জন করে আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখবে।
২৬জানুয়ারী সকালে ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২০সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেছেন।

বিদ্যালয়ের ৪র্থ বারের মত নব নির্বাচিত সভাপতি, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আবদুল হান্নান মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলী জিন্নাহ। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোবারক আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুহাম্মদ আলমগীর, সুখছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য,লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ রিটন দাশ,আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মৃণাল কান্তি মিলন মেম্বার।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















