
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত কমিটির অভিষেক, ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগত শিক্ষকদের বরণ অনষ্ঠান ১৬ নভেম্বর সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি,বড়হাতিয়া ইউপি মেম্বার সুনিল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রবীণ শিক্ষাবিদ মাস্টার আহমদ হোসাইন। সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ মহি উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের নব নির্বাচিত সহ-সভাপতি,চট্টগ্রামস্হ রিয়াজ উদ্দিন বাজারের ব্যবসায়ী,তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ এনামুল হক।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ নাজিম উদ্দিন,দৈনিক মানবকন্ঠের লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক জাহেদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ নেতা অনিল সরকার,সাবেক ইউপি মেম্বার আবদুল মতলব,বিদ্যালয়ের সদস্য শাহ আলম,লেয়াকত আলী,ফরিদুল ইসলাম,রনি ধর, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রীনা মল্লিক,বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঈনুদ্দিন,পাপিয়া বড়ুয়া,খালেদা বেগম,আরফাতুল ইসলাম,কাকলী ধর ও জিন্নাত আরা বেগম প্রমুখ। সভায় বক্তারা বলেন,সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। একজন জাতি নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে নবাগত ৩ শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের সভাপতি,বড়হাতিয়া ইউপি মেম্বার বাবু সুনীল সরকার।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওসমান গনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















