ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাড়িতে অগ্নিসংযোগ : নিন্দা

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গতকাল ৭ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে উপজেলার বড়হাতিয়া খুসাঙ্গের পাড়ায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রিটন বড়ুয়া রোনা জানান, রাত আড়াইটার দিকে ৭/৮ জনের মুখোশ পরিহিত একদল যুবক ‘নারায়ে তাকবীর’ শ্লোগান দিয়ে তাঁর বসতঘরের পৃথক তিনটি স্থানে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরক্ষণে তার স্ত্রী প্রকৃতির ডাকে বাইরে গেলে বসতঘরে আগুন জ্বলতে দেখে আতংকিত হয়ে শোরচিৎকার করতে থাকে। এ সময় ঘুম থেকে স্বামী রিটন বড়ুয়া রোনা ও আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বসতঘরের তিনটি স্থান পুড়ে যায় এবং ৩ জোড়া সোফাসেট, খাট ও মূল্যবান আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। তিনি আরো জানান, জামায়াত- শিবিরের সন্ত্রাসীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভয়ভীতি সঞ্চার করতে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটিয়েছে।
এদিকে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রোনা বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
অপরদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন হিরু।
অন্যদিকে, আওয়ামী লীগ নেতা রিটন বড়ুয়া রোনার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গতকাল ৮ ডিসেম্বর বিকেল ৪টায় মনুফকিরহাটে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহ। আওয়ামী লীগ নেতা মাওলানা হোছাইন আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, মাষ্টার মোস্তাক আহমদ, মোজাহার হোসেন, অনিল সরকার, আবুল কাশেম মেম্বার, সোনা মিয়া, জয়নাল আবেদীন, আকতার হোসেন সাগর, আইয়ুব আলী, বেলাল, লিটন চৌধুরী, শাহাব উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিমু ও সাধারণ সম্পাদক মেহেদী হোসেন প্রমুখ। বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাড়িতে অগ্নিসংযোগ : নিন্দা

প্রকাশিত: ১০:৪৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮