
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আলহাজ্ব মাওলানা নুরুল কবির সাহেব (রহঃ) ও প্রতিবেশীর উদ্যোগে প্রবর্তিত ১২দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী(সঃ) মাহফিলের সমাপনী দিবস অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর রাতে ৮টায় বড়হাতিয়া লালির বাপের পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ্ব নুরুল কবির চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাজেদুর রহমান চৌধুরী দুলাল।
বক্তব্যে রাখেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী।
প্রধান ওয়ায়েজ ছিলেন সাতকানিয়া রসুলবাদ ইসলামিয়া ফাজিলা মাদ্রাসায় উপাধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন।
গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত সহকারী,বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক ও যুব সমাজের অহংকার মিরান হোসেন মিজান।
বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা আবদুল মান্নান শামসী।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




