
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন স্বাস্হ্য পরিবার কল্যাণ কেন্দ্রে উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ শহীদুল ইসলাম
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বী তাকে এক চিঠির মাধ্যমে শহীদুল ইসলামকে যোগদানের নির্দেশনা প্রদান করেন।
জানা যায়, উপজেলার বড়হাতিয়া সেনেরহাট স্বাস্হ্য কেন্দ্রে ২০১৯ সালে এপ্রিল মাসে উপ-সহকারী পদে এসএম আবদুল হক দীর্ঘদিন চাকরীর পর অবসরে যান। এর পরে অনেক দিন কোন উপ-সহকারী পদ শুন্য ছিল। পরে বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজানের আন্তরিক প্রচেষ্ঠায় তার আবেদনের প্রেক্ষিতে স্বাস্হ্য কেন্দ্রে একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী ড.হাসান মাহমুদ এমপির সুপারিশকৃত আবেদন খানাটি বিভাগীয় স্বাস্হ্য পরিচালক বরাবর প্রেরণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

২৭ ডিসেম্বর সকালে বড়হাতিয়া সেনেরহাট স্বাস্হ্য পরিবার কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন ডাঃ শহীদুল ইসলাম। তিনি আনুষ্ঠানিক ভাবে স্বাস্হ্য কেন্দ্রে যোগদান করলে এলাকার রোগীদের চিকিৎসা সেবা নেন।
এসময় বড়হাতিয়ার কৃতি সন্তান মিরান হোসেন মিজান, যুবলীগ নেতা জিয়াবুল হোসেন প্রকাশ লাতু চৌধুরী, লিটন চৌধুরীসহ অনেকেই।
এলাকাবাসীরা চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত খুশী হন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















