[primeitworld_print id="30052"]
ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়হাতিয়ায় বন্যার্তদের পাশে ইউপি সদস্য কাইছার হাসান বাপ্পি, দিলেন ত্রাণ সহায়তা

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ইউপি সদস্য কাইছার হাসান বাপ্পি। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি নিজ উদ্যোগে বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

সম্প্রতি টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ার পাশাপাশি খাদ্যসংকটে ভুগতে থাকে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন ইউপি সদস্য কাইছার হাসান বাপ্পি।

এ সময় তিনি বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট দেখে চুপ করে থাকা যায় না। আমার ওয়ার্ডের মানুষ যেন অন্তত খাবারের অভাবে কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র উদ্যোগ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

বড়হাতিয়ায় বন্যার্তদের পাশে ইউপি সদস্য কাইছার হাসান বাপ্পি, দিলেন ত্রাণ সহায়তা

প্রকাশিত: ১০:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬