ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বড়হাতিয়ায় বন্যহাতি নিহতের ঘটনায় তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে (সিসিএফ) তদন্ত টীম

রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া চাকফিরানী দক্ষিণ ঘোনার বিল এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে শিকারীর ফাঁদে পড়ে বন্যহাতি নিহতের ঘটনায় তদন্তে ঘটনাস্থলে পরিদর্শন করেন ঢাকাস্থ প্রধান বন সংরক্ষক (সিসিএফ) তদন্ত টীম।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে বন্যহাতি নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত টীম।

তদন্ত টীমের উপস্থিতিরে টের পেয়ে এলাকার শতশত লোকজন তদন্ত টীমের সাথে কথা বলেন এবং লিখিত জবানবন্দি দেন। বন্যহাতি হত্যার ঘটনায় নিরীহ মানুষ আসামী হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

তদন্ত টীমের হারপোলজিস্ট সোহেল রানা জানান, বন্যপ্রানী হত্যার দায় কেউ এড়াতে পারবে না। বড়হাতিয়ায় বন্যহাতি হত্যার ঘটনায় সিসিএফের তদন্ত টফমের আহবায়ক বন সংরক্ষক ক্রাইম কন্ট্রোলের পরিচালক জহির উদ্দিন আকন এর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয়দের সাথে আলোচনা করা হয়। ওই সময় ঘটনার সাথে প্রকৃত জড়িতদের নাম উঠে এসেছে বলেও জানান তিনি।

এ সময় সাথে ছিলেন সিসিএফ তদন্ত টীমের সদস্য বণ্যপ্রাণী সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম এর জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান ও চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা খোরশেদ আলম, চুনতি বন কর্মকর্তা ওবাইদুল্লাহ্, চুনতি বন্যপ্রাণী অভয়ারন্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, সাতগড় বিট কর্মকর্তা মাসুদ পারভেজ, হারবাং বিট কর্মকর্তা শাহীনুর রহমান, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জোনাইদ চৌধুরী।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শিকারীর ফাঁদে পরে বন্যহাতি নিহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বড়হাতিয়া বনবিট কর্মকর্তা আসাদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বড়হাতিয়ায় বন্যহাতি নিহতের ঘটনায় তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে (সিসিএফ) তদন্ত টীম

প্রকাশিত: ১০:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০