
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার কামালের পক্ষ থেকে
লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়নের জঙ্গলী পীর সড়কে ব্রিক সলিং এর কাজ শুরু হয়েছে।
১৯সেপ্টেম্বর বেলা ৩টায় চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষে চলমান কাজ অবলোকন করেন লোহাগাড়ার বড়হাতিয়ার কৃতি সন্তান,সমাজসেবক মিরান হোসেন মিজান।
এসময় বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী,স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ রফিক উদ্দিন, মুহাম্মদ কাসেম,বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ ও স্হানীয় এলাকার মুরুব্বীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্হিত ছিলেন।
সমাজসেবক মিরান হোসেন মিজান বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আনোয়ার কামালের বরাদ্দকৃত হতে বড়হাতিয়া জঙ্গলী পাড়া সড়কের ৫২০ফুট কার্পেটিং কাজ চলমান রয়েছে ।শীঘ্রই সড়কের কাজ সম্পন্ন হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















