
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্হ জগতের পাড়া এলাকায় গত ৩ জানুয়ারী অগ্নিকান্ডে চার পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
চার পরিবারের সদস্যরা হল দুলাল নাথ, নিপুর নাথ, শংকর নাথ ও মিনুত নাথ।
তাদের বাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার পর থেকে অসহায়ত্ব জীবন যাপন করে যাচ্ছেন। তারা খোলা আকাশের নিচে বসবাস করে যাচ্ছিলেন। কারণ ৪পরিবারের সদস্যরা দিনমজুর। যেন নুন আনতে পানতা পুরাই।
তাদের এমন দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে ৪পরিবারের জন্য ব্যক্তিগত তহবিল হতে টিনের ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী। বাড়ি নির্মাণের কাজ সমাপ্ত করা হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে নির্মাণাধীন বাড়িগুলো পরিদর্শন করেন বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী।
অসহায় শংকর বলেন, আমরা সবাই গরিব,অসহায়। মুহুর্তের মধ্যে আমাদের ঘরগুলো পুড়ে ছাই হয়ে যাওয়ার পর থেকে অতি কষ্টে দিনাতিপাত করছিলাম। আমাদের জুনাইদ চেয়ারম্যান সাহেব আমাকে ঘর নির্মাণ করে দেয়ায় আমি অত্যন্ত খুশী। সৃষ্টিকর্তা চেয়ারম্যান সাহেবের মঙ্গল করুক।
বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী বলেন, দীর্ঘদিন জনপ্রতিনিধির কাজ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে যাচ্ছি। মানুষের বুক ভরা ভালবাসা,আন্তরিকতা সবসময় পেয়েছি। বড়হাতিয়ার মানুষ আমার প্রান । বিগত কিছুদিন পুর্বে এই এলাকায় সনাতনী সম্প্রদায়ের ৪ পরিবারের বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। তারা খুব বেশী অসহায় খোলা আকাশের নিচে বসবাস করে আসছিলেন। যেন কষ্টের সীমা নেই। তাদের এহেন কষ্ট দেখে আমি খুব বেশী ব্যাতিত হয়েছি। মাননীয় এমপি মহোদয় ও মাননীয় ইউএনও মহোদয়ের সার্বিক সহযোগীতা নিয়ে ৪ পরিবারকে টিনের বাড়ি নির্মাণ করার উদ্যোগ নিয়েছি । বাড়ির কাজ সমাপ্ত করা হয়েছে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




