রায়হান সিকদার,লোহাগাড়াঃ
সম্প্রতি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমির বাপের পাড়া এলাকায় বন্যা হাতির তান্ডরে ২পরিবারের বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
২পরিবারের লোকজন খুব বেশী অসহায়। বন্যা হাতির তান্ডবের পর থেকে তারা খোলা আকাশের নিচে দিনাতিপাত করে আসছিল। তাদের দুর্দশা দেখে ৯জুলাই সকালে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তাদেরকে দেখতে ছুটে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।
লোহাগাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ২পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। নগদ অর্থ প্রদান করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) পদ্মাসন সিংহ, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফারুক মাহমুদ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















